পুলিশ লাগবে, ব্যাটারী গলির পোলাপানের শোডাউনে হবে না: অমি

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১৪:২৯

দেশের বর্তমান পরিস্থিতিতে পুলিশের প্রয়োজনীয়তা উল্লেখ করে ব্যাচেলর পয়েন্ট খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি বলেছেন, দেশের পরিস্থিতি ঠিক করতে পুলিশ লাগবে। নয়তো ব্যাটারী গলির পোলাপানের শোডাউন কাজ হবে না।

অমির জনপ্রিয় কয়েকটি নাটকের একটি ফিমেল। যেই নাটকের কয়েকটি পর্ব সামনে এনেছেন তিনি। সেই নাটকেই ‘ব্যাটারি গলি’ বেশ পরিচিত। যেই গলিকে ঘিরেই এগিয়ে যায় নাটকের গল্প।

বৃহস্পতিবার দুপুরে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে অমি লিখেছেন, ‘গতকাল সারারাত ঘুমাতে পারি নাই, সকালে একটা মিটিং ছিল, বিকেলে শিফট করলাম। যাদের অফিস আছে তারা নিশ্চই অফিসে গিয়ে ঝিমাবে, এভাবে কতদিন কে জানে।’

এরপর এই পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য পুলিশের প্রয়োজনীয়তা উল্লেখ করে লেখেন, ‘বাংলাদেশে পুলিশ লাগবে, নয়তো প্রতিদিন রাতে ব্যাটারী গলির পোলাপান দিয়ে শোডাউন দিলেও কাজ হবে না।’

বুধবার রাতে দেশের বিভিন্ন স্থানে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমন অবস্থায় রাজধানীতে অনেক মানুষ বাড়ি থেকে বের হয়ে সড়কে নেমে একত্রিত হয়ে নিজেদের জান-মালের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করে। 

 

ইত্তেফাক/পিএস