বিজয়নগরে শ্বশুরবাড়ি থেকে জামাতার লাশ উদ্ধার

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২২:০৬

বিজয়নগরে মঙ্গলবার দুপুরে শ্বশুরবাড়ির বাথরুম থেকে জামাতার লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রমজান সরকার (২০)। সে উপজেলার পাহাড়পুর ইউনিয়নে গিলামোড়া গ্রামের মিয়া চাঁনের ছেলে।

রমজানের বড়ো ভাই মিজানুর রহমান জানান, রমজানের সঙ্গে একই গ্রামের রহমান মিয়ার বড়ো মেয়ে তারিয়া জান্নাতের দেড় বছর আগে বিয়ে হয়। ঐদিন খবর পাই শ্বশুরবাড়ির পরিত্যক্ত বাথরুমে রমজানের লাশ পড়ে আছে। তার মুখে বিষ ঢেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আদিত্য জানান, লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ দিলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।