শিক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহার করলে বহিষ্কারের পরামর্শ

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২২:০৬

শিক্ষার্থীরা স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে আসলে বহিষ্কারের জন্য প্রতিষ্ঠান প্রধানদের পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মমতাজ মহলের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ পরামর্শ দেওয়া হয়।

পরিষদ মিলনায়তনে সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার প্রমুখ।