তরুণ প্রজন্মের মাঝে সততা, নৈতিকতা, নিষ্ঠাবোধ সৃষ্টি এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে মঙ্গলবার স্বরূপকাঠিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার ঐতিহ্যবাহী ফজিলা রহমান মহিলা কলেজে ‘দুর্নীতি দমনে জনসচেতনতাই মুখ্য’ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা হয়। দুর্নীতি দমন কমিশন বরিশালের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক। ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম বাহাদুর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহ আলম বাহাদুর প্রমুখ।
