গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিনামূল্যে সহস্রাধিক প্রান্তিক জনগোষ্ঠী পেয়েছে চোখের আধুনিক চিকিত্সা। মঙ্গলবার উপজেলা অডিটোরিয়ামে দিনব্যাপী গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ডায়াবেটিক ও রেটিনাস্কিনিং ক্যাম্প করে প্রান্তিক জনগোষ্ঠীর ডায়াবেটিস এবং চক্ষু পরীক্ষা করে। এসব রোগীর ব্যবস্থাপত্র দেখে হাসপাতালের পক্ষ থেকে ওষুধও দেওয়া হয়।
গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. সাইফুদ্দিন আহমেদের নেতৃত্বে ঐ হাসপাতালের চিকিত্সক, কর্মকর্তা ও নার্সরা এ সেবা দেন।
চক্ষু ক্যাম্পের কোঅর্ডিনেটর দীপক সরকার বলেন, স্বচ্ছ দৃষ্টি মানুষের অধিকার। তাই মানুষের দৃষ্টিশক্তি ঠিক রাখতে আমরা তৃণমূল পর্যায়ে ক্যাম্প করে প্রান্তিক জনগোষ্ঠীর চোখের আলো ফিরিয়ে চিচ্ছি।
গোপালগঞ্জ চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. সাইফুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশকে ছানিজনিত অন্ধত্ব মুক্তসহ দেশের মানুষের দৃষ্টিশক্তি ঠিক রাখতে গ্রামে গ্রামে গিয়ে কাজ করছি। মানুষের দোরগোড়ায় আধুনিক চক্ষু চিকিত্সা সেবা পৌঁছে দিচ্ছি। এর মধ্য দিয়ে আমরা দেশের মানুষের স্বচ্ছ দৃষ্টি নিশ্চিত করতে পারব বলে আশা করি।
