মাগুরায় ছাদ থেকে পড়ে শিক্ষকসহ দুজনের মৃত্যু

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২২:০৮

মাগুরা শহরে মঙ্গলবার পৃথক ঘটনায় ছাদ থেকে পড়ে দুজন নিহত হয়েছে। এরা হলো শহরের স্টেডিয়াম পাড়ার অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ ঢালী (৬৫) এবং শহরের জামরুলতলা এলাকার গ্লাস মিস্ত্রি আকাশ (২০)। আব্দুর রউফ ঢালী শহরের স্টেডিয়াম পাড়ার বারেক ঢালীর ছেলে এবং আকাশ সদর উপজেলার বরুনাতৈল গ্রামের ওমর আলীর ছেলে।

নিহতদের স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, শহরের স্টেডিয়াম পাড়ার অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ ঢালী দ্বিতল ভবনের ছাদে উঠলে পা পিচলে পড়ে যান। তাকে মাগুরা ২৫০ শয্যা হাসাপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

অপরদিকে শহরের জামরুলতলা এলাকায় চারতলা ভবনে জানালার থাই গ্লাস লাগানোর সময় পড়ে মিস্ত্রি আকাশ মারা যায়। লাশ মাগুরা সদর হাসাপাতাল মর্গে রয়েছে।