অনলাইনে বিরক্তিকর বিজ্ঞাপন ফ্রি এক্সপেরিয়েনস নিতে চাইলে মোজিলাকে মাসে ৫ ডলার পে করে সাবস্ক্রিপশন গ্রহণ করতে হবে। বর্তমানে মোজিলা এই টাইপের একটি সাবস্ক্রিপশন সিস্টেম বের করেছে বিশেষ করে সার্ভে করার জন্য, যে কত ইউজার এই টাইপের প্রজেক্ট সাবস্ক্রাইব করবে! বিশেষ করে বিজ্ঞাপন মুক্ত অনলাইন নিউজ পড়ার উদ্দেশ্যে একজন গ্রাহক এই প্ল্যানে সাবস্ক্রাইব করতে পারেন।
এই আইডিয়া কিন্তু নতুন নয়, গত বছর গুগল ও সাবস্ক্রাইব ইউথ গুগল নামক একটি সাবস্ক্রিপশন সিস্টেম চালু করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের এই প্লান কিনতে খুব বেশি মানুষ আগ্রহ প্রদান করে নি। গুগলের এই সাবস্ক্রিপশন সিস্টেমের সঙ্গে আলাদা আলাদা নিউজ পাবলিশার ওয়েবসাইটগুলোতে সিঙ্গেল গুগল অ্যাকাউন্ট দ্বারা লগইন করার সুবিধা ছিল।
মোজিলা তাদের ফায়ারফক্স ব্রাউজার প্লাটফর্মে এই এক্সপেরিমেন্টটি চালাতে চায়। ব্রাউজারে র্যান্ডম নোটিফিকেশন প্রদান করার মাধ্যমে ইউজারদের এই প্ল্যানে সাবস্ক্রাইব করতে বলা হবে, আর তারা এটা দেখতে আগ্রহী ঠিক কেমন সারা ফেলতে পারে তাদের এই সাবস্ক্রিপশন সিস্টেম থেকে।
অনেক অনলাইন নিউজ সাইট রয়েছে যেগুলোতে ফ্রিতে মাত্র কয়েকটি নিউজ পড়া যায় মাসিকভাবে। সেই ওয়েবসাইটগুলোতে এড-ফ্রি নিউজ পড়ার জন্যই মোজিলার এই প্লান! বর্তমানে মোজিলার এই ৫ ডলার-এর সাবস্ক্রিপশন থেকে নিউজ ওয়েবসাইট যেমন- Vox, BuzzFeed, The Atlantic, Ges USA Today বিজ্ঞাপন বিহীনভাবে পড়া যাবে। কিন্তু ব্যাপার হচ্ছে ফায়ারফক্স ইউজাররা অলরেডি অ্যাড ব্লকার ইউজ করে এই সাইট থেকে বিজ্ঞাপন ফ্রি নিউজ পড়তে পারেন, তাহলে তারা কেন পেইড সাবস্ক্রিপশন গ্রহণ করবেন? — ওয়েল, মূলত এটি একটি পরীক্ষা, দেখা যাক সবাই কেমন আগ্রহ দেখায়!
