ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সম্মেলন ১৩ জুলাই

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২২:২২

বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সভা আগামী ১৩ জুলাই শনিবার ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। গতকাল বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি হাজী তোফাজ্জল হোসেন মজুমদারের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হয়। গতকাল সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়. সাধারণ সভায় সারা দেশের পণ্য পরিবহন মালিক প্রতিনিধি উপস্থিত থাকবেন। সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক, সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ওসমান আলী। -সংবাদ বিজ্ঞপ্তি