ক্র্যাবের সাবেক সভাপতি লাবলুর মৃত্যুতে আইজিপির শোক

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২২:২৫

মহা পুলিশ পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ভোরের কাগজ পত্রিকার চিফ রিপোর্টার ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি সৈয়দ আখতারুজ্জামান সিদ্দিকী লাবলুর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আইজিপি শোক বাণীতে বলেন, লাবলু একজন সদালাপী ও আমায়িক মানুষ ছিলেন।  পুলিশ প্রধান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।