বাকৃবির বঙ্গবন্ধু স্মৃতি চত্বর গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ২১:১৮

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে ভাঙচুর চালানো হয়েছে। 

বুধবার (১৫ আগস্ট) গভীর রাতে বুলডোজার দিয়ে দুর্বৃত্তরা পুরো চত্বরটি গুঁড়িয়ে দিয়েছে বলে ধারণা করছেন শিক্ষার্থীরা। এর আগে গত ৫ আগস্ট চত্বরটির উপর আংশিক ভাঙচুর চালিয়ে বঙ্গবন্ধুর নাম ও প্রতিকৃতি তুলে ফেলা হয়েছিলো। 

ছবি: ইত্তেফাক

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা চীফ নাজমুল ইসলাম বলেন, ক্যাম্পাসে দুই-তিনদিন ধরে বহিরাগতদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। কারা ভাঙচুর চালিয়েছে নিরাপত্তাকর্মীরা জানতে পারেননি। ঘটনাস্থলের আশেপাশে কোনো গার্ড ছিল না। 

জানা যায়, ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাকৃবির এই স্থানে দাঁড়িয়ে সরকারি চাকরিতে কৃষিবিদদের মর্যাদা দ্বিতীয় থেকে প্রথম শ্রেণি করার ঘোষণা দেন। পরবর্তীতে তার স্মৃতি সংরক্ষণের উদ্দেশে নির্মিত হয় চত্বরটি। 

ইত্তেফাক/এসএএস