কামরাঙ্গীরচরে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ১০ জুলাই ২০১৯, ০০:১৬

কেরানীগঞ্জ (ঢাকা) : কামরাঙ্গীরচরের নবাবচর ও খোলামুড়া এলাকায় মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত  দুটি  সাত তলা ভবনসহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বিআইডব্লউটিএ’র ঢাকা নদী বন্দর যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন জানান, কামরাঙ্গীরচরের নবাবচর ও খোলামুড়া এলাকায় সাততলা ভবন দুটি, দোতলা ভবন একটি, একতলা ভবন ৫টি আধাপাকা ১২টি টিনসেট ১৯টি ও দোকান ৮টিসহ মোট ৪৭টি  অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া তিনটি খেয়াঘাটসহ ৫ একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে। উচ্ছেদে নেতৃত্ব দেওয়া বিআইডব্লউটিএ’র কর্মকর্তারা জানান, বুড়িগঙ্গা নদীসহ ঢাকার চারপাশের নদীর উভয় তীরের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। যতদিন অবৈধ স্থাপনা থাকবে ততোদিন উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে      —ইত্তেফাক