ক্যাপশন নিউজ

আপডেট : ১০ জুলাই ২০১৯, ০০:১৭

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বিষয়ে গণসচেতনতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার নতুন সেবা জেনারেল হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা ড্রাগ সুপার মো. ইকবাল হোসেন।  বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সোনারগাঁও উপজেলার সভাপতি মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন সমিতির নারায়ণগঞ্জ জেলার সভাপতি মো. শাহজাহান খান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা ড্রাগ সমিতির সাধারণ সম্পাদক আবু হানিফ, সহ-সভাপতি মো. লিটুল, মোসলেউদ্দিন মিয়া প্রমুখ             —ইত্তেফাক