ইইউতে থাকার পক্ষে ব্রিটেনের বিরোধী দল

আপডেট : ১০ জুলাই ২০১৯, ০০:৩৯

ব্রিটেনের বিরোধী লেবার পার্টির প্রধান জেরেমি করবিন ক্ষমতাসীন টোরি দলের ভবিষ্যত নেতার প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। তিনি দ্বিতীয় গণভোটের দাবি জানিয়েছেন। করবিন বলেছেন, তাঁর দল ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের থাকার পক্ষেই প্রচারণা চালাবে। তিনি বলেছেন, চুক্তিহীন ব্রেক্সিট হতে দেওয়া হবে না। তিনি এমপিদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে এসব কথা বলেছেন। তবে নির্বাচনে নিজের দল জিতলে ব্রেক্সিট ইস্যুতে কী করবেন সেই বিষয়ে করবিন কিছু বৃলননি। -বিবিসি