অঞ্জন’স
অঞ্জন’স সব সময়ই পোশাক ডিজাইন ও চিন্তাভাবনায় দেশীয় ঐতিহ্য ও গর্ব করার মতো বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। মহান মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস আমাদের জীবনে একটি বিশেষ গর্ব করার মতো বিষয়। তাই মহান বিজয় দিবসকে কেন্দ্র করে প্রতিবারের মতো অঞ্জন’স এবারও বিজয়ের পোশাক নিয়ে বিশেষ আয়োজন করেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক ডাকটিকেট, মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা, ছবি, আমাদের জাতীয় ফুল শাপলা ও স্মৃতিসৌধ এবারের আয়োজনের অনুপ্রেরণা হিসেবে ব্যবহূত হয়েছে। আমাদের পতাকার রঙ লাল ও সবুজ রঙ পোশাক ডিজাইনে বেশি গুরুত্ব পেয়েছে।
ল’রিয়াল প্যারিস এখন বাংলাদেশে
হোটেল র্যাডিসন ওয়াটার গার্ডেনে ২৬ নভেম্বর একটি জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে ল’রিয়াল প্যারিস এবং সাজগোজে আনুষ্ঠানিকভাবে একসাথে তাদের কার্যক্রম শুরু করেছে। বিশ্ববিখ্যাত বিউটি ব্র্যান্ড ল’রিয়াল প্যারিস এখন সাজগোজ.কমে পাওয়া যাচ্ছে। উদ্বোধনী এই অনুষ্ঠানে ল’রিয়াল বাংলাদেশের মার্কেটিং হেড তালাত রহিম বলেন, ‘ল’রিয়াল প্যারিসের সকল পণ্য হলোগ্রাম স্টিকার এবং ভ্যারিফাই কোডসহ মার্কেটে পাওয়া যাচ্ছে। গ্রাহকদের হাতে অরিজিনাল ল’রিয়াল প্যারিস তুলে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। আর এই কাজে সাজগোজ-এর মতো বিউটি এক্সপার্ট প্লাটফর্মকে পাশে পেয়ে আমরা অনেক আনন্দিত। আমি বিশ্বাস করি ল’রিয়াল প্যারিস এবং সাজগোজ একসাথে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে পারবে।’ সাজগোজ.কমের ম্যানেজিং ডিরেক্টর নাজমুল শেখ বলেন, ‘বিশ্বখ্যাত বিউটি ব্র্যান্ড ল’রিয়াল প্যারিসের সাথে কাজ করতে পেরে আমরা গর্বিত। বাংলাদেশের জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস সাজগোজ সৌন্দর্স সচেতন নারীদের সবচেয়ে ভালো মানের পণ্যটি দিয়ে থাকে। ল’রিয়াল প্যারিসের সাথে পার্টনারশিপ আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’ এই অনুষ্ঠানে নাবিলা রহমান, হূদি শেখ, জন কবিরসহ অনেক বিখ্যাত সেলিব্রিটিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের চোখ ধাঁধানো ড্যান্স পারফর্ম্যান্স এবং ফ্যাশন শো দশর্কদের মন্ত্রমুগ্ধ করে রেখেছিল।
জারা’য় ৪০% ছাড়
এই শীতে জারা’স বিউটি লাউঞ্জ দিচ্ছে রূপচর্চায় ৪০ শতাংশ পর্যন্ত ছাড়। এ ছাড়াও বিয়ের এ মৌসুমে জারা’স বিউটি লাউঞ্জ ব্রাইডাল সাজে দিচ্ছে নানা রকম প্যাকেজ অফার। ব্রাইডাল প্যাকেজগুলোর মধ্যে রয়েছে ডায়মন্ড, গোল্ড, সিলভার ইত্যাদি। এ ছাড়াও রেগুলার হলুদের সাজ, পার্টিসাজ, ব্রাইডাল মেহেদি, ফুলবডি শাইনিং ইত্যাদি সেবা তো রয়েছেই। তবে হেয়ার কালার, ট্রিটমেন্ট ও ওয়েক্স এ ছাড়ের আওতায় থাকবে না।
রঙ বাংলাদেশ
বছর ঘুরে আবার ডিসেম্বর। বাঙালির অনন্য অহংকারের মাস। বিজয় গৌরবে মেতে ওঠার উপলক্ষ। আজন্ম সৃজনশীল বাঙালির এই উদযাপন কেবল গল্প, গান, কবিতায় নয়, বরং বসনেও হয় স্মৃতিতর্পণ। বাংলাদেশের ঘরোয়া ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষ হাউজ রঙ বাংলাদেশ বিজয়ের উদযাপনকে অন্য মাত্রা দিতে বিশেষ ব্যবস্থা করেছে। স্বাধীনতার গান ও বাংলাদেশের পতাকার বিষয়কে এবার ধরা হয়েছে কাপড়ের ক্যানভাসে। মূল রঙ হিসেবে বেছে নেওয়া হয়েছে পতাকার লাল ও সবুজ আর সহকারী রঙ হিসেবে আছে সবুজের শেড, সাদা, টিয়া, গোল্ডেন হলুদ। কেবল বড়দের নয়, প্রতিটি উপলক্ষে ছোটদের পোশাককে সমান গুরুত্ব দিয়ে থাকে বলেই বাচ্চাদের সংগ্রহও হয় বিশেষভাবে আকর্ষণীয়। পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, এমব্রয়ডারি, হাতের কাজ, গ্লাসওয়ার্ক ইত্যাদি।
ফড়িং
১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ফড়িং বেশকিছু নতুন ডিজাইন দিয়ে সাজিয়েছে প্রতিটি শোরুম। শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, ফতুয়া, টি-শার্ট, শার্ট প্রভৃতি পোশাকে কাজ করা হয়েছে এমব্রয়ডারি, অ্যাপ্লিক, ব্লক, হাতের কাজ, স্প্রে, হ্যান্ডপেইন্ট, টাইডাই প্রভৃতি। লাল-সবুজের পাশাপাশি পোশাকে রং করা হয়েছে আকাশি, মেরুন,
ধূসর প্রভৃতি।
আলোকচিত্র আহ্বান ‘শ্যামলী নিসর্গ ও বিমূর্ত ছায়াবাজি’
প্রায় দুই বছর পর তৃতীয়বারের মতো আলোকচিত্র নিয়ে ‘শ্যামলী নিসর্গ ও বিমূর্ত ছায়াবাজি’ শিরোনামে নতুন আয়োজন করল নিত্য উপহার। এবারকার আয়োজনে দুইটি পর্ব বা বিভাগ, শ্যামলী নিসর্গ :দেশ বিষয়ক ভ্রমণ সহায়ক আলোকচিত্র পাঠিয়ে অংশ নেওয়া যাবে ২. বিমূর্ত :বিষয় উন্মুক্ত, সৃষ্টিশীল, অর্থবহ, ইঙ্গিতময়, আনন্দ উদ্দীপক এরকম ছবি পাঠাতে পারবেন। যে কেউ চাইলে ২টি বিভাগেও আলোকচিত্র পাঠাতে পারবেন। ১০ ডিসেম্বর ২০১৮ তারিখের মধ্যে [email protected] এই ঠিকানায় আলোকচিত্র পাঠাতে হবে। আয়োজনের ২টি বিভাগ থেকে নির্বাচিত ২৫টি আলোকচিত্র নিয়ে টি-শার্ট প্রকাশসহ পুরস্কার ও প্রদর্শনের ব্যবস্থা করবে নিত্য উপহার।
বিস্তারিত দেখতে পাবেন :www.facebook.com/events/180394369567750/ ফেসবুক ইভেন্ট লিংকে।
রঙিলা বিয়ে
বছরের এ সময়টাতে দেশজুড়ে বিয়ের জমকালো আয়োজন শুরু হয়। ঝলমলে আলোক সজ্জা চোখে পরে সবখানে। বর আর কনের পরিবার আর আত্মীয়দের সময় কাটে নানা ধরনের ব্যস্ততায়। বিয়ের বিচিত্র সব আয়োজন এখনো সেভাবে নির্দিষ্ট কোনো শপিং মল কিংবা বাজারে পাওয়া যায় না আমাদের দেশে। ছুটতে হয় শহরের এ-প্রান্ত থেকে অন্য প্রান্তে। আবার অনেকের মাঝে এখনো আছে দেশের বাইরে থেকে পণ্য কিনে ব্যবহারের আগ্রহ। যদিও আমাদের দেশের পণ্য গুণে ও মানে কোনো দিক থেকেই অন্য দেশের পণ্যের থেকে পিছিয়ে নেই। এ ধরনের সমস্যা দূর করার চিন্তা থেকেই হ্যাপি ইভেন্টস গত ১ ও ২ ডিসেম্বর ২০১৮ দৃক গ্যালারিতে দুইদিনব্যাপী এক বিয়ে বিষয়ক উত্সব ‘রঙিলা বিয়ে’র আয়োজন করে। গত ১ ডিসেম্বর বিকেল ৪টায় এ উত্সবের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফস্টাইল ম্যাগাজিন ক্যানভাসের সম্পাদক কানিজ আলমাস খান।
বিশেষ অতিথি কানিজ আলমাস খান বলেন, ‘বিয়ে সবার জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বর্তমান সময়ে বিয়ের সময় বর কনে নানা ধরনের কাজের চাপে থাকে। তাই এই আনন্দ আয়োজন তারা কোনোভাবেই উপভোগ করতে পারেন না। সেই দিক থেকে ইভেন্ট অরগানাইজাররা বিষয়টিকে অনেক সহজ করে দিয়েছে।’ প্রধান অতিথির বক্তব্যে মুস্তাফিজ শফি বলেন, ‘এ ধরনের উদ্যেগ তরুণ সমাজকে নতুন ধরনের কর্মক্ষেত্র তৈরি করতে সাহায্য করবে। আয়োজকদের সাধুবাদ জানাই পারিবারিক এ উত্সবকে কেন্দ্র করে একই ছাদের নিচে বিয়ের সব আয়োজন নিয়ে উপস্থিত হওয়ার জন্য।’ দুইদিনব্যাপী এ আয়োজনে দৃক গ্যালারিতে একই ছাদের নিচে আয়োজন করা হয়েছে বিয়ে বিষয়ক সব ধরনের পণ্য। দেশীয় কাপড়ে ঐতিহ্যবাহী নকশা এবং বর্তমান ট্রেন্ডের মিশেলে বিয়ের পোশাক নিয়ে উপস্থিত আছে সাফিয়া’স ব্রাইডাল, এ বছরের বিয়ের মেকআপের ধারা নিয়ে উপস্থিত আছে ডিভাইন বিউটি লাউঞ্জ। উজ্জ্বলা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ১০ বিউটিশিয়ান ১০ ধরনের বিয়ের সাজ নিয়ে কনে সাজিয়েছেন। বিয়ের মতো আনন্দ আয়োজনের স্মৃতি ধরে রাখার জন্য ওয়েডিং ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির চাহিদা বাড়ছে দিন দিন। এ ধরনের সেবা নিয়ে হাজির থাকবে রনি’স ফটোগ্রাফি। এছাড়াও রয়েছে দেশের জামদানি শিল্প, বিয়ের অলঙ্কার এবং বিয়ের বিশেষ খাবারের আয়োজন।
