সাদমানের ফিফটিতে লড়ছে বাংলাদেশ 

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১৪:১৭

রাওয়ালপিন্ডি টেস্টে ৪২১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। তবে তৃতীয় দিনের শুরুতেই জোড়া উইকেট হারায় টাইগাররা। তবে সাদমান ইসলাম ও মুমিনুল হকের ব্যাটে ১৩৪ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। ফিফটির দেখা পেয়েছেন সাদমান। 

সাদমান ১২ ও জাকির ১১ রানে নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে। দিনের শুরুতেই সাজঘরে ফিরে যান জাকির। দলীয় ৩১ রানে ৫৮ বলে ১২ রান করে ফিরে যান তিনি।

এরপর ক্রিজে আসা অধিনায়ক নাজমুল হাসান শান্তকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন সাদমান। তবে সুবিধা করতে পারেননি শান্ত। দলীয় ৫৩ রানে ৪২ বলে ১৬ রান করে আউট হন এই টাইগার অধিনায়ক। 

এরপর ক্রিজে আসা মুমিনুক হককে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন সাদমান। দেখেশুনে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন সাদমান।

৪৮ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। সাদমান ১২৩ বলে ৫৩ ও মুমিনুল ৬৬ বলে ৪৫ রানে অপরাজিত আছেন।    

ইত্তেফাক/জেডএইচ