মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যায় আটকে পড়া মানুষকে উদ্ধার করছে বাংলাদেশ সেনাবাহিনী। সেই সঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) উপজেলার টিলাগাঁও এলাকা উদ্ধার কাজ ও খাবার বিতরণ করা হয়।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, মনু নদীর পানি মৌলভীবাজারের চাঁদনি ঘাটে গতরাত ৯টা থেকে ১৬ সেন্টিমিটার বেড়ে বৃহস্পতিবার সকাল ৯টায় বিপৎসীমার ১১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ নদীর পানি রেলওয়ে ব্রিজ এলাকায় গতরাত থেকে ২৩ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১০৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল জানান, বন্যার পানির চাপে উপচেপড়া মনু ও ধলাই নদীরক্ষা বাঁধে চারটি করে মোট আট জায়গায় ফাটল দেখা দিয়েছে।
