বাংলাদেশের বন্যার্তদের জন্য রিজওয়ানের প্রার্থনা

আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১২:৫৯

ভয়াবহ বন্যার কবলে পড়েছে বাংলাদেশ। ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ দেশের ১২টি জেলার লাখ লাখ মানুষ পানিবন্দী। সেখানে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। এমন সময় বন্যার্তদের জন্য প্রার্থনা করছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান। 

নিজের এক্স হ্যান্ডেলে বাংলাদেশের বন্যার ছবি পোস্ট করে ইংরেজিতে লেখা এক বার্তায় রিজওয়ান লিখেছেন, ‘আমার প্রার্থনা ও সমবেদনা রইলো বাংলাদেশের সহনশীল জনগণের জন্য। তারা এই বিধ্বংসী বন্যার প্রভাব সহ্য করে টিকে রয়েছে। আমি এই কঠিন সময়ে আমাদের ভাই ও বোনদের সমর্থন করার জন্য সবাইকে তাদের পছন্দের দাতব্য প্রতিষ্ঠানে উদারভাবে অনুদান দেওয়ার জন্য অনুরোধ করছি।’

ইংরেজির পাশাপাশি বাংলায় লিখেছেন রিজওয়ান। তার পোস্টে বাংলায় লিখেছেন, আমরা আপনাদের পাশে আছি। সঙ্গে জুড়ে দেন তিনটি ইমোজি। বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার রাওয়ালপিন্ডি টেস্টে প্রথম ইনিংসে ১৭১ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন রিজওয়ান। 

ইত্তেফাক/জেডএইচ