সিটিটিসিসহ ডিএমপির গুরুত্বপূর্ণ ৫ ইউনিটের প্রধান হলেন যারা

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৯:৩৭

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

ডিএমপির সিটিটিসিসহ পাঁচটি গুরুত্বপূর্ণ ও বড় ইউনিটের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের।

মঙ্গলবার (২৭ আগস্ট) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।

পদায়ন হওয়া অতিরিক্ত পুলিশ কমিশনাররা হলেন— ফারুক আহমেদকে অ্যাডমিন বিভাগে, মো. ইসরাইল হাওলাদারকে ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে, মো. মাসুদ করিমকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটে (সিটিটিসি), খোন্দকার নজমুল হাসানকে ট্রাফিক বিভাগে এবং হাসান মো. শওকত আলীকে লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগে পদায়ন করা হয়েছে।

ইত্তেফাক/পিএস