মো. আমিরুজ্জামান
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নের কালিতলা স্কুল মাঠে প্রবীণদের নিয়ে প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা সেলফ-হেল্প অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্পের নির্বাহী প্রধান মো. মাহবুব-উল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষিকা রিপা রানী রায়। পুরস্কার বিতরণের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বন্ধন শিল্পীগোষ্ঠীর রেহানা জামান বিথী, শরিফা বেবী, ওমর ফারুক, মাধব, আপন, রইজ উদ্দিন, আনিসুর প্রমুখ। তবলায় ছিলেন মবুল ও খমকে ভারত।
প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।
