ঝর্ণার গান
— সত্যেন্দ্রনাথ দত্ত
১। সত্যেন্দ্রনাথ দত্ত কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
(ক) নিমতলী (খ) চুরুলিয়া
(গ) রাজবল্লভহাট (ঘ) নিমতা
২।‘কূজন’ শব্দের অর্থ কী?
(ক) কয়েকজন (খ) পাখি
(গ) কলরব (ঘ) কুড়িগ্রাম
৩। সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম কোন শহরে?
(ক) ঢাকায় (খ) কলাকাতায়
(গ) বিহার (ঘ) দিল্লিতে
৪। অক্ষয়কুমার দত্ত ছিলেন-
(ক) শিক্ষক (খ) প্রকৃতিপ্রেমি
(গ) কর্মকর্তা (ঘ) বিশিষ্ট প্রাবন্ধিক
৫। ‘সন্ধিক্ষণ’ কাব্যগ্রন্থটি রচনা করেন-
(ক) শামসুর রহমান
(খ) ফররুখ আহমদ
(গ) সত্যেন্দ্রনাথ দত্ত (ঘ) মাইকেল মধুসূদন দত্ত
৬। ঝর্ণার উত্পত্তি স্থল-
(ক) নদী (খ) পাহাড়
(গ) সাগর (ঘ) জঙ্গল
৭। সত্যেন্দ্রনাথ দত্ত কত সালে জন্মগ্রহণ করেন?
(ক) ১৮৮৩ (খ) ১৮৭২
(গ) ১৮৮২ (ঘ) ১৯৮২
৮। কখন পাখির ডাক শোনা যায় না?
(ক) রাতে (খ) নির্জন দুপুরে
(গ) সকালে (ঘ) বিকেলে
৯। কবি সত্যেন্দ্রনাথ দত্ত কত বছর বয়সে পরলোক গমন করেন?
(ক) একচল্লিশ বছর (খ) চল্লিশ বছর
(গ) পঞ্চাশ বছর (ঘ) ষাট বছর
১০। সত্যেন্দ্রনাথ দত্তের অনূদিত কাব্যগ্রন্থের নাম-
(ক) বেনু ও বীণা (খ) কুহু ও কেকা
(গ) তীর্থরেণু (ঘ) সবিতা
১১। ‘চন্দ্রমা’ শব্দের আভিধানিক অর্থ-
(ক) চাঁদের আলো (খ) চাঁদের মা
(গ) চাঁদ-সূর্য (ঘ) চাঁদ-তারকা
১২। ‘হিম’ শব্দের আভিধানিক অর্থ-
(ক) হিমালয় (খ) বরফ
(গ) পাথর (ঘ) মেঘ
১৩। ‘বর্ষার গান’ কবিতায় ‘শুক’ বলতে কী বোঝায়?
(ক) মাছ (খ) পাখি
(গ) টিয়ে পাখি (ঘ) ময়না পাখি
১৪। সত্যেন্দ্রনাথ দত্ত কী নামে পরিচিত?
(ক) যাযাবর (খ) ছন্দের কবি
(গ) ছন্দের যাদুকর (ঘ) গীতিকবি
১৫। ‘ঝর্ণা’ শব্দের আভিধানিক অর্থ-
(ক) সাগর
(খ) নদী
(গ) পানির নালা (ঘ) পাহাড়ে সৃষ্ট জলধারা
১৬। ‘ঝর্ণার গান’ কবিতার মূল বিষয় হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
(ক) ঝর্ণার বৈশিষ্ট্য (খ) ঝর্ণার ধ্বনি
(গ) ঝর্ণার গতি (ঘ) ঝর্ণার সৌন্দর্য
১৭। কবিকে দৈত্যের মত ভয় দেখায় কে?
(ক) পর্বত (খ) ঝর্ণা
(গ) ঝুম-পাহাড় (ঘ) ঝিঁঝির ডাক
১৮। কার উদ্ভবে গিরির হিম ললাট থামল?
(ক) কবির (খ) ঝর্ণার
(গ) বন-বাউলের (ঘ) পরীর
১৯। ‘ঝর্ণার গান’ কবিতায় কবি কোনটিকে অন্তর্নিহিত গুরুত্ব হিসেবে দাঁড় করিয়েছেন?
(ক) বৃক্ষকে (খ) পাহাড়কে
(গ) ঝর্ণাকে (ঘ) পাখিকে
২০। ‘শিথিল সব শিলার পর’ চরণে শিথিল দ্বারা বোঝানো হয়েছে-
(ক) শীতল বাতাস (খ) বরফ
(গ) পাথর (ঘ) শান্ত পরিবেশ
১.ঘ ২.গ ৩.খ ৪.ঘ ৫.গ ৬.খ ৭.গ ৮.খ ৯.খ ১০.গ ১১.ক ১২.খ ১৩.গ ১৪.গ ১৫.ঘ ১৬.ঘ ১৭.গ ১৮.খ ১৯.গ ২০.ঘ
