শুধু ফাইনাল নয়, এবার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়ার
—মাসুদ সেজান
এবার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার পারফর্মেন্সে ধারাবাহিকতা রয়েছে। সেই জায়গা থেকে ফাইনালে অস্ট্রেলিয়ার খেলার যোগ্যতা রয়েছে বলে আমি মনে করি। আজ অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের খেলা। শুরুর দিকে ইংল্যান্ডের খেলা যতটা নজর কেড়েছে শেষের দিকে তেমন নজরকাড়া খেলা তাদের ছিল না। তবে আজকের খেলা বেশ জমবে মনে হচ্ছে। নিজের দেশে যেহেতু খেলা সেই জায়গা থেকে ইংল্যান্ড তাদের সেরা খেলাটাই খেলবে। কাজের ফাঁকে খেলা দেখা হয়। যেহেতু সেমিফাইনাল চলছে তাই দেখা তো হবেই। স্বপ্ন ছিল বাংলাদেশ টিম অন্তত সেমিফাইনাল খেলবে, সবার মতো আমারও প্রত্যাশা ছিল। তবে শেষের ম্যাচগুলো ছাড়া এবার টাইগারদের পারফর্মেন্স ভালো ছিল।
লেখক:নির্মাতা
