‘মান অভিমান’

আপডেট : ১০ জুলাই ২০১৯, ১৮:৪৬

 

দীপ্ত টিভি শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রচার হচ্ছে নাটক ‘মান-অভিমান’।

রাহাতের বোনেরা জানতে পারে পুরোনো বাড়ি ফিরে পেতে রানুদের টাকার দরকার। সেই সুযোগে তাঁরা রাহাতের দেওয়া আংটি গোপনে বিক্রির পরামর্শ দেয় রানুকে, যাতে রাহাত আর রানুর মাঝে ভুল বোঝাবুঝি তৈরি হয়। কিন্তু রানু কিছুতেই ভালোবাসার চিহ্ন মুছে ফেলতে চায় না। শেষ পর্যন্ত তাঁদের বাড়ি ফিরে পেতে রানু কী বিয়ের আংটি বিক্রির সিদ্ধান্ত নেবে? জেন অস্টেন রচিত প্রাইড অ্যান্ড প্রেজুডিস’-এর অনুপ্রেরণায় নির্মিত ধারাবাহিক নাটকটির চিত্রনাট্য নাসিমুল হাসান ও সংলাপ করেছেন সরোয়ার সৈকত। আশিশ কুমার রায় পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন সমাপ্তি মাশুক, রোজী সিদ্দিকী, তোফা হাসান, ইফফাত আরা তিথি, শিবলী নওমান, সানজিদা ইপসাসহ অনেকে।