পরিবর্তন এসেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। প্রথমবারের মতো ৩৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগ। নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগের ড্রতে শুরুতেই মুখোমুখি হবে বার্সেলোনা-বায়ার্ন মিউনিখ। এছাড়া প্রথম রাউন্ডেই মুখোমুখি হবে গত আসরের দুই ফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে মোনাকোয় অনুষ্ঠিত হয় ২০২৪-২৫ চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের ড্র। নতুন নিয়মের এই ড্রয়ে কিছু অংশ হয় ম্যানুয়ালি এবং বাকিটা কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে। এই অনুষ্ঠানে ছিলেন উপস্থিত ছিলেন জিয়ানলুইজি বুফন ও ক্রিশ্চিয়ানো রোনালদো।
নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে থাকছে না গ্রুপ পর্ব। লিগ পর্বে প্রতিটি দল খেলবে আটটি করে ম্যাচ। এই আট ম্যাচের চারটি তারা খেলবে ঘরের মাঠে এবং অন্য চারটি প্রতিপক্ষের মাঠে।
গতবারের চ্যাম্পিয়ন রিয়াল ঘরের মাঠে লড়বে ডর্টমুন্ড, এসি মিলান, সলজবার্গ এবং স্টুটগার্টের বিপক্ষে। অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ লিভারপুল, আতালান্তা, লিলে এবং ব্রেস্ত।
অন্যদিকে বায়ার্ন, আতালান্তা, ইয়ং বয়েজ ও ব্রেস্তের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বার্সেলোনা। আর ডর্টমুন্ড, বেনফিকা, এস্ত্রেল্লা রোজা ও মোনাকোর আতিথেয়তা নেবে দলটি।
লিগ পর্বে কোন দলের প্রতিপক্ষ কারা:
রিয়াল মাদ্রিদ
বরুসিয়া ডর্টমুন্ড, লিভারপুল, এসি মিলান, আতালান্তা, সালজবুর্গ, লিল, স্টুটগার্ট, ব্রেস।
ম্যানচেস্টার সিটি
ইন্টার মিলান, পিএসজি, ক্লাব ব্রাগা, জুভেন্টাস, ফেইনুর্দ, স্পোর্তিং, স্পার্তা প্রাহা, ব্রাতিসলাভা।
বায়ার্ন মিউনিখ
পিএসজি, বার্সেলোনা, বেনফিকা, শাখতার, দিনামো জাগরেব, ফেইনুর্দ, ব্রাতিসলাভা, অ্যাস্টন ভিলা।
পিএসজি
ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, আতলেটিকো মাদ্রিদ, আর্সেনাল, পিএসভি আইন্দহোভেন, সালজবুর্গ, জিরোনা, স্টুটগার্ট।
লিভারপুল
রিয়াল মাদ্রিদ, লাইপজিগ, লেভারকুসেন, এসি মিলান, লিল, পিএসভি আইন্দহোভেন, বোলোনিয়া, জিরোনা।
ইন্টার মিলান
লাইপজিগ, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, লেভারকুসেন, জভেদা, ইয়াং বয়েজ, মোনাকো, স্পার্তা প্রাহা।
বরুসিয়া ডর্টমুন্ড
বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, শাখতার, ক্লাব ব্রাগা, সেল্টিক, দিনামো জাগরেব, স্ত্রাম গ্রাজ, বোলোনিয়া
লাইপজিগ
লিভারপুল, ইন্টার মিলান, জুভেন্টাস, আতলেতিকো মাদ্রিদ, স্পোর্তিং, সেল্টিক, অ্যাস্টন ভিলা, স্ত্রাম গ্রাজ।
বার্সেলোনা
বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, আতালান্তা, বেনফিকা, ইয়াং বয়েজ, জভেদা, ব্রেস, মোনাকো।
