আহসানুল হক
পরের যাত্রা ভঙ্গ করে
নাকটা নিজের কেটে
কর্ম এমন করে তারা,
যারা
হিংসাতে যায় ফেটে।
কেউবা আছে ভালোবাসে
কেবল পরচর্চা
কারণ আছে একটা তাতে
করতে গিবত রাত-বিরাতে
হয় না পয়সা খরচা।
চালুন পিঠে ছিদ্র শত
দেখে কি আর নিজে?
সুচের পিঠে ছিদ্র দেখে
সুখটা সে পায় কী যে!
কয়লা ধুলে যায় না ময়লা
এটাই তার স্বভাব
চালচুলো নেই যার কিছু-ই
ভাব দেখায় সে নবাব!
