রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম সেশন নিজেদের করে নেয় স্বাগতিকরা। তবে দ্বিতীয় সেশনে ৪ উইকেট তুলে নিয়ে ঝলক দেখায় বাংলাদেশ। এরই মাঝে দুঃসংবাদ পেতে হয়েছে টাইগারদের।
আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন আগের ম্যাচের জয়ের নায়ক মুশফিকুর রহিম। দ্বিতীয় সেশনের ৫৩তম ওভারের সময়। অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। পেসার হাসান মাহমুদের বলে মোহাম্মদ রিজওয়ান স্ট্রেট ড্রাইভ করেছিলেন। মিড অফে থাকা মুশফিক ডাইভ দিয়েছিলেন বল ঠেকাতে। সেখানেই আঘাত পান তিনি।
এরপর মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় মুশফিককে। তবে খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওকে নিয়ে কাঁধ চেপে ধরে মাঠ ছাড়েন মুশফিক। যদিও তার ইনজুরির ধরন নিয়ে বিসিবি থেকে এখনো কিছু জানানো হয়নি।
