দুজন লোক বনের মধ্য দিয়ে হাঁটছিল। হঠাত্ একটি বাঘের গর্জন শোনা গেল। একজন সঙ্গে সঙ্গে তার ব্যাগের ভিতর থেকে জুতা বের করে পায়ে পরতে শুরু করে। অন্যজন অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, তুই কি মনে করছিস যে বাঘের সঙ্গে তুই দৌড়ে পার পেয়ে যাবি?
—না, কিন্তু আমাকে অন্তত তোর চেয়ে তো জোরে দৌড়াতে হবে!
