মো. কবির হোসেন, সুজন
প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ
নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা।
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা
প্রিয় একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ শুভাসিস রইল। তোমাদের সুবিধার্থে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের দ্বিতীয়পত্র হতে একটি উদ্দীপক এবং উদ্দীপকের আলোকে উত্তর প্রদান করা হলো।
উদ্দীপক: নাছির উদ্দীন পলাশ এসিএস একটি স্বনামধন্য কোম্পানীর কোম্পানী সচিব। তার কোম্পানীর কাজ হলো কৌশলে মানবীয় ও বস্তুগত গুণাবলীর সমন্বয়ে কর্মীদের নিকট হতে কাজ আদায় করে নেয়া। তাদের প্রতিষ্ঠানে নীতি নির্ধারণি সংক্রান্ত সকল সিদ্ধান্ত প্রতিষ্ঠানের উপরি পর্যায়ে নির্ধারণ করে থাকেন। ফলে প্রতিষ্ঠানের সাফল্য ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
ক) আধুনিক ব্যবস্থাপনার জনক কে?
খ) ব্যবস্থাপনার উপকরণ বলতে কি বোঝায়?
গ) উদ্দীপকের প্রারম্ভে কাজ আদায়ের ক্ষেত্রে কোনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে? আলোচনা করো।
ঘ) উদ্দীপকে কি ব্যবস্থাপনার কোন নীতির প্রতি সমর্থন জানানো হয়েছে? তোমার মতামত দাও।
উদ্দীপকের ক নং প্রশ্নের উত্তর: আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেওল।
উদ্দীপকের খ নং প্রশ্নের উত্তর: ব্যবস্থাপনার কার্য সম্পাদনে প্রয়োজন লাগে এমন বস্তু বা সম্পদকেই ব্যবস্থাপনার উপকরণ বলে।
এটি হলো লক্ষ্যে পৌঁছানোর একটি প্রক্রিয়া বা কৌশল। যার সাথে পরিকল্পনা, সংগঠনসহ অন্যান্য কাজ সম্পৃক্ত। মানবীয় ও বস্তুগত সহ এর ছয়টি উপকরণ রয়েছে। আর তার প্রধান উপকরণ হলো মানুষ। এই জনশক্তি মালামালকে বিনিময়ের মাধ্যমে পরিণত করে বাজার সৃষ্টি করে। আর একেকজন একেকভাবে বিভিন্ন পদ্ধতি বা প্রক্রিয়ার মাধ্যমে বাজারে টিকে থাকে। অর্থাত্ ব্যবস্থাপনার জন্য এই ছয়টি উপকরণ একটি সমন্বিত প্রক্রিয়া।
উদ্দীপকের গ নং প্রশ্নের উত্তর: উদ্দীপকের প্রারম্ভে কাজ আদায়ের ক্ষেত্রে ব্যবস্থাপনার কথা বলা হয়েছে।
পূর্বানুমান, পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ ইত্যাদি কার্যাবলীর সমষ্টিকে ব্যবস্থাপনা বলা হয়। অর্থাত্ প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত উপকরণাদির কার্যকর ব্যবহারের সকল প্রয়াস প্রচেষ্টাকে ব্যবস্থাপনা বলা হয়।
উপরের উদ্দীপকে মানবীয় ও বস্তুগত উপকরণ বলতে ব্যবস্থাপনার ছয়টি উপকরণের কথা বলা হয়েছে। এখানে মানবীয় উপকরণ বলতে মানুষ বা জনশক্তিকে বোঝায় আর বস্তুগত উপকরণ বলতে যন্ত্রপাতি, কাঁচামাল, অর্থ, বাজার ও পদ্ধতিকে বোঝায়। এই ছয়টি উপকরণের কার্যকর ব্যবহার সম্ভব হলেই একটা প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারে।
ঘ-এর উত্তর আগামী শনিবার
