ওয়াশিংটনে ব্রিটেনের রাষ্ট্রদূত কিম ডারোচ বুধবার বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে "অযোগ্য" বলে লন্ডনে পাঠানো গোপন বার্তা ফাঁস হয়ে যাওয়ার পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্প তার সঙ্গে কাজ করবেন না বলে ঘোষণা দেয়ার পর তিনি পদত্যাগ করলেন।
ডারোচ ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরে পাঠানো পদত্যাগপত্রের চিঠিতে বলেন, ‘এই স্ক্যান্ডাল মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রিটিশ স্বার্থের প্রতিনিধিত্ব করা তার জন্য "অসম্ভব" করে তুলেছে।
এর আগে ট্রাম্প বলেছেন, তার প্রশাসন আর ডারোচের সাথে কোন ধরনের কাজ করবে না।
ডারোচ লিখেছেন, "এই দূতাবাসের অফিসিয়াল নথিগুলি ফাঁস হওয়ার পর থেকে আমার অবস্থান এবং আমার অবশিষ্ট সময়কালে রাষ্ট্রদূত হিসাবে কাজ করা নিয়ে দীর্ঘ সময় ধরে জল্পনা-কল্পনা করা হয়েছে।"
তিনি বলেন, "আমি এই আলোচনা শেষ করতে চাই। বর্তমান পরিস্থিতি আমার ইচ্ছা অনুযায়ী যুক্তরাষ্ট্রে দূত হিসেবে আমার ভূমিকা পালন করা অসম্ভব"।
আরও পড়ুনঃ পদ্মা সেতু নিয়ে সৃষ্ট গুজবে কান দিবেন না: সেতু কর্তৃপক্ষ
ডারোচ বলেন, "আমি বর্তমান পরিস্থিতিতে বিশ্বাস করি যে, নতুন রাষ্ট্রদূত নিয়োগই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিত।"
ইত্তেফাক/টিএস
