নাহিদের পেসে ধুঁকছে পাকিস্তান

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৬

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শেষ বিকালে জোড়া উইকেট হারিয়েছিল পাকিস্তান। চতুর্থ দিনের প্রথম সেশনে বাংলাদেশি পেসারদের তোপের মুখে পড়েছে পাক ব্যাটাররা। ৪ উইকেট হারিয়ে ধুঁকছে তারা। একাই ৩ উইকেট নিয়েছেন পেসার নাহিদ রানা। 

৬ বলে ৬ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনের খেলা শুরু করে সায়েম আয়ুব। তার সঙ্গে ক্রিজে আসেন পাক অধিনায়ক শান মাসুদ। এই দুই ব্যাটার মিলে ৩৮ রানের জুটি গড়েন।

তবে দলীয় ৪৭ রানে ৩৫ বলে ২০ রান করা আয়ুবকে ফিরিয়ে বাংলাদেশকে সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। 

এরপর পাকিস্তান শিবিরে জোড়া আঘাত হানেন পেসার নাহিদ রানা। শান মাসুদ ৩৪ বলে ২৮ ও বাবর আজম ১৮ বলে ১১ রান করে আউট হন। এই দুই ব্যাটারের বিদায়ে বেশ চাপে পড়ে পাকিস্তান।

সেই চাপ সামাল দেওয়ার আগে ফের আঘাত হানেন নাহিদ। দলীয় ৮১ রানে ১০ বলে ২ রান করা সৌদ শাকিলকে সাজঘরে ফেরান এই টাইগার পেসার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ করেছে পাকিস্তান। মোট ৯৩ রানের লিড পেয়েছে তারা।    

ইত্তেফাক/জেডএইচ