মার্সেল ফ্রিজ কিনে রেজিস্ট্রেশন করে এক লাখ টাকা করে পেয়েছে ক্রেতা কুষ্টিয়ার দৌলতপুর গোয়ালগ্রামের মো. শাহারুল ইসলাম এবং নারায়ণগঞ্জ সদরের মিজমিঝি দক্ষিণ পাড়ার বাবুল হোসেন। ঈদুল আজহা বা কুরবানি ঈদকে সামনে রেখে ফ্রিজের ক্রেতাদের জন্য ‘ঈদের খুশি জমবে বেশি— প্রতিদিনই লাখপতি’ শীর্ষক ক্যাম্পেইন চালাচ্ছে মার্সেল। এর আওতায় ৩ জুলাই থেকে কুরবানি ঈদ পর্যন্ত ক্রেতারা দেশের যে কোনো শোরুম থেকে মার্সেল ফ্রিজ কিনে রেজিস্ট্রেশন করলে প্রতিদিনই এক লাখ টাকা করে পেতে পারেন। থাকছে নিশ্চিত ক্যাশ ভাউচার কিম্বা হাজার হাজার পণ্য ফ্রি পাওয়ার সুযোগ।
অনলাইনে দ্রুত সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দেয়ার লক্ষ্যে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে মার্সেল। রেজিস্ট্রেশনের মাধ্যমে ক্রেতার নাম, ফোন নম্বর এবং ক্রয়কৃত পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য মার্সেলের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। এর ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও দেশের যেকোনো মার্সেল সার্ভিস সেন্টার থেকে দ্রুত কাঙ্ক্ষিত সেবা মিলবে। সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারবেন। রেজিস্ট্রেশন কার্যক্রমে ক্রেতাদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে মার্সেল।—প্রেস বিজ্ঞপ্তি।
