সাবেক মন্ত্রী তাজুল ইসলামের ব্যাংক হিসাব ফ্রিজ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৩০

সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলামের ব্যাংক হিসাব অবরুদ্ধের (ফ্রিজ) নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ– বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

ব্যাংকগুলোতে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, ৩০ দিনের জন্য তাজুল ইসলামের সব হিসাব ফ্রিজ রাখতে হবে। উল্লিখিত ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে– সেই হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২৩ (১) (গ) ধারার আওতায় ৩০ দিনের জন্য স্থগিত থাকবে।

এছাড়া তাদের নামে কোনো লকার সুবিধা থাকলে, তার ব্যবহারও ৩০ দিনের জন্য বন্ধ থাকবে– বলে জানানো হয়েছে। 

ইত্তেফাক/এমএএম