চলমান পরিস্থিতি নিয়ে দুপুরে বিএনপির সংবাদ সম্মেলন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫০

চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে

আজকের সংবাদ সম্মেলন আহ্বান জানিয়েছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। সেখানে বক্তব্য রাখবেন সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

ইত্তেফাক/কেকে