বুড়িমারী স্থলবন্দর চেকপোস্ট থেকে মূর্তি উদ্ধার

আপডেট : ১০ জুলাই ২০১৯, ২১:২৬

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের চেকপোস্ট থেকে মূর্তি উদ্ধার করেছে কাস্টমস্ কর্তৃপক্ষ।

কাস্টমস্ জানিয়েছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার সময় বুড়িমারীর চেকপোস্ট সংরক্ষিত স্থানের পার্শ্বে পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের একটি প্যাকেটে মোড়ানো মূর্তিটি দেখতে পায় সহকারী রাজস্ব কর্মকর্তা মাসুদ রানা। মূর্তিটি পরীক্ষা করে দেখা যায় সেটি পিতলের তৈরি। উদ্ধারকৃত পিতলের মূর্তিটির ওজন ২ কেজি ৫০০ গ্রাম। সহকারী রাজস্ব কর্মকর্তা মাসুদ রানা বলেন, কে বা কারা কাস্টমস্ চেকপোস্টের পাশে মূর্তিটি রেখে চলে গেছে। সম্ববত কেউ চোরাচালানের জন্য এনে ফেলে গেছে। মূর্তিটি আমাদের গুদামে জমা আছে। বুড়িমারী স্থলবন্দর কাস্টমস্ সহকারী কমিশনারের (এসি) আব্দুস সালাম বলেন, পিতলের মূর্তিটি জব্দ করে রাখা হয়েছে।