কালিয়াকৈরে পোশাক কারখানাকে জরিমানা

আপডেট : ১০ জুলাই ২০১৯, ২১:২৭

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক পূর্বপাড়া এলাকায় শব্দ ও বায়ুদূষণের দায়ে একটি পোশাক তৈরি কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান মঙ্গলবার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আব্দুস সালাম সরকার জানান, বায়ু ও শব্দ দূষণের দায়ে এমএসএ টেক্সটাইল মিলস লিমিটেড কারখানাকে ২ লাখ টাকা জরিমানা ও আদায় করা হয়েছে। এরপরও তারা বায়ু ও শব্দ দূষণ করলে আরো কঠিন ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আব্দুস সালাম সরকার, রিসোর্স অফিসার আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহিদ ও আনসার সদস্যরা।