নিয়ামতপুরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন

আপডেট : ১০ জুলাই ২০১৯, ২১:২৭

নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা

নিয়ামতপুরে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের  উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাচন অফিসার মোহা. সেজারুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ বুধবার এ কার্যক্রমের উদ্বোধন করেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম, পাড়ইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা প্রমুখ।

হাজিনগর এবং নিয়ামতপুর ইউনিয়নে ৯ জুলাই থেকে ১৩ জুলাই, চন্দননগর ১৪ জুলাই থেকে ১৭ জুলাই, ভাবিচা ইউনিয়নে ১৪ জুলাই থেকে ১৮ জুলাই, রসুলপুর ইউনিয়নে ১৮ জুলাই থেকে ২৩ জুলাই, পাড়ইল ইউনিয়নে ১৯ জুলাই থেকে ২৩ জুলাই, শ্রীমন্তপুর ইউনিয়নে ২৪ জুলাই থেকে ২৮ জুলাই, বাহাদুরপুর ইউনিয়নে ২৪ জুলাই থেকে ২৯ জুলাই ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে।

শ্রীমন্তপুর বাহাদুরপুর এবং পাড়ইল ইউনিয়নের বাদপড়া ভোটারদের ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে ২৯ ও ৩০ জুলাই, নিয়ামতপুর, রসুলপুর, ভাবিচা, চন্দননগর ও হাজিনগর ইউনিয়নের ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে ৩০ জুলাই ও ১ আগস্ট।