কুড়িগ্রামে পর্নোগ্রাফি আইনে ছয়জন গ্রেফতার

আপডেট : ১০ জুলাই ২০১৯, ২১:২৭

কুড়িগ্রাম প্রতিনিধি ও নাগেশ্বরী সংবাদদাতা

ধর্ষণের প্রবণতা কমিয়ে আনতে গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে মোবাইল ফোনে পর্ন ভিডিও আপলোডের ব্যবসার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানার পুলিশ।

মঙ্গলবার রাতে কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন কম্পিউটারের দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহূত পাঁচটি কম্পিউটার পিসি ও ছয়টি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার ঘনেশ্যামপুর দোয়ালীপাড়া গ্রামের আশিকুর রহমান, একই গ্রামের আলামিন, পাঁচগাছী ইউনিয়নের দক্ষিণ সিতাইঝাড় গ্রামের শফিকুল, চর ভগবতীপুর গ্রামের  নজরুল ইসলাম, কাজলদহ গ্রামের রকি আহমেদ ও গারুহারা গ্রামের পপেল রানা।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান জানান, গ্রেফতারকৃতদের নামে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পৃথক পাঁচটি মামলা হয়েছে। এছাড়া নাগেশ্বরীতেও পর্নোগ্রাফি আইনে একজনকে আটক করেছে পুলিশ। আটক রিপন মিয়া কচাকাটা থানার কচাকাটা ইউনিয়নের কাইয়ারচর গ্রামের জামের আলীর ছেলে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন উর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।