হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রার্থনা সভা

আপডেট : ১০ জুলাই ২০১৯, ২১:২৮

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের খুলনার পাইকগাছা উপজেলা ও পৌরসভা কমিটির পক্ষ থেকে পাইকগাছা-কয়রার সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবুর মাতা ফাতেমা বেগমের আশু রোগমুক্তি কামনা করে প্রার্থনা সভা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় পাইকগাছা পৌরসভা কেন্দ্রীয় মন্দির বাতিখালী হরিতলা মন্দিরে প্রার্থনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ-সভাপতি ও পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. অজিত কুমার মন্ডল, ঐক্য পরিষদের পাইকগাছা উপজেলা সভাপতি রবীন্দ্র নাথ রায়, সহ-সভাপতি মনোহর চন্দ্র সানা ও প্রাণ কৃষ্ণ দাশ প্রমুখ।