নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
নাঙ্গলকোটে বুধবার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। নাঙ্গলকোট রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন নাঙ্গলকোট রেলস্টেশন অতিক্রম করার সময় অজ্ঞাত ওই নারী রেললাইন অতিক্রম করছিল। এ সময় ট্রেনটি ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ নিহতের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
