মাগুরায় ২৮ জন গ্রেফতার

আপডেট : ১০ জুলাই ২০১৯, ২১:২৯

মাগুরা প্রতিনিধি

মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে ২৮ জন গ্রেফতার হয়েছে।  মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতে চালান দেওয়া হয়। এদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে।

মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেফতার করেছে। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।