মাদারীপুরে সড়ক পরিবহন শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত 

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২২:২৭

মাদারীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় মাদারীপুর পৌর বাস টার্মিনালে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। 

কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আনোয়ার হোসেন হাওলাদার, সঞ্চালনায় ছিলেন মাদারীপুর জেলা শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন আলতাফ। 

এ সময় প্রধান অতিথির বক্তব্য জাহান্দার আলী বলেন, ছাত্রদের মাধ্যমে এদেশ দ্বিতীয় বারে স্বাধীন হয়েছে। এ স্বাধীনতা আপনাদের রক্ষা করতে হবে। এসময় তিনি ছাত্র হত্যার সাথে জড়িতদের বিচারের দাবি জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিজান সিকদার, জেলা সড়ক পরিবহন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. দিপু মিয়াসহ বিএনপির অঙ্গ-সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।

 

ইত্তেফাক/পিও