স্পোর্টস রিপোর্টার
ঢাকা মেরিনার ইয়াংস ২০১৫ সালে নারী হ্যান্ডবল লিগের সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার মেরিনার সেই ট্রফি নিজেদের ঘরেই রেখে দিল। লিগভিত্তিক নয় দলের খেলায় মেরিনার চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হয়েছে মাদারীপুর হ্যান্ডবল ট্রেনিং সেন্টার। তৃতীয় হয়েছে আরামবাগ। গতকাল হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের শেষ খেলায় মেরিনার ৩৩-৩০ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে হারায়। প্রথমার্ধে মেরিনার পিছিয়ে ছিল।
চ্যাম্পিয়ন মেরিনারের সর্বোচ্চ ১০টি গোল করেন সরনিমা জেসওয়াল। মাদারীপুর হ্যান্ডবল ট্রেনিং সেন্টার দলের মেনিকা সেরা খেলোয়াড় হন। লিগের ১১ আসরে মেরিনার তিনবার চ্যাম্পিয়ন। লিগে দারুণ লড়াই হয়েছিল এবার। বাংলাদেশের হ্যান্ডবল লিগে ভারতীয় খেলোয়াড়দের দাপট ছিল। ৭০-৮০ হাজার টাকা পারিশ্রমিকও দিতে হয়েছে। শক্তিশালী দল গঠন করতে একাধিক দল ভারতীয় খেলোয়াড় এনেছিল। মেরিনার ৩, আরামবাগ ৩, দিলকুশা ৩, মাদারীপুর ৩ ভিকারুন নিসা স্পোর্টস ক্লাব দুইজন খেলোয়াড় এনেছিল।
