বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, পাচারকৃত অর্থ উদ্ধারে টাস্কফোর্স গঠন প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। খুব শিগগিরই দৃশ্যমান হবে অর্থ উদ্ধার প্রক্রিয়া।
রোববার দুপুরে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির ১৪৬তম ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের ৫৯তম পরিচালনা পর্ষদ সভা শেষে এ কথা বলেন বাণিজ্য উপদেষ্টা।
বাণিজ্য উপদেষ্টা বলেন, পাচারকৃত অর্থ উদ্ধারে একটি ঘটনায় ১৬ বছর লেগেছে। তবে এখন বেশি সময় লাগবে না। এ নিয়ে সরকার কাজ করছে। ব্যাংক খাতে মানুষের আস্থা ফিরে এসেছে।
তিনি জানান, গত অর্থবছরে রপ্তানি আয় আগের বছরের চেয়ে ১২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। পোশাকখাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কোনো দাবি থাকলে, প্রয়োজনে আলোচনা করা হবে। এসময় শ্রমিকদের কোন উস্কানিতে পা না দেয়ার আহ্বান জানান ড. সালেহউদ্দিন আহমেদ।
