মোহামেডানকে ২-১ গোলে হারাল শেখ জামাল

আপডেট : ১০ জুলাই ২০১৯, ২১:৪৮

স্পোর্টস রিপোর্টার

মাঠে নেমে দ্বিতীয় মিনিটেই গোল হজম করল মোহামেডান। গাম্বিয়ান অধিনায়ক সলোম কিংয়ের গোলে এগিয়ে যাওয়া শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২৮ মিনিটে ব্যবধান বাড়ালো আরেক গাম্বিয়ান ইবু কেন্থের গোলে (২-০)।

বিরতির পর মোহামেডান গা ঝাড়া দিয়ে উঠল। তাতে মালির স্যামুয়েল দিবাটের গোলে ব্যবধান কমলো (১-২)। এরপর সহজ সহজ সুযোগগুলো নষ্ট করে রেলিগেশেনের দুর্ভাবনাতেই থাকলো মোহামেডান।

কাল রাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে মাঠে জয় পেলে মোহামেডানের অনেকটাই নিরাপদ স্থানে চলে যেতে পারতো। ১৯ খেলায় মোহামেডানের ১৭ এবং ২০ খেলায় শেখ জামালের ২৪ পয়েন্ট।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের দিনের প্রথম খেলায় সাইফ স্পোর্টিং ক্লাব ১-১ গোলে ড্র করেছে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। চট্টগ্রাম আবাহনীর সোহেল চতুর্থ  ও সাইফ স্পোর্টিংয়ের করডোভা ২৬ মিনিটে গোল করেন। চট্টগ্রাম আবাহনীর ২০ খেলায় ২৩ পয়েন্ট এবং ১৯ খেলায় সাইফের ৩৮ পয়েন্ট।

আজকের খেলা ঃ ব্রাদার্স ও নোফেল। আবাহনী ও শেখ রাসেল। ৪টা ও ৭টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম। আরামবাগ ও বসুন্ধরা কিংস, ৪টা, ময়মনসিংহ। মুক্তিযোদ্ধা ও বিজেএমসি, ৪টা। নোয়াখালী।