প্রথমবারের মতো রায়হান রাফীর ধারাবাহিকে তানজিন তিশা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৪

প্রথমবারের মতো নির্মাতা রায়হান রাফীর ধারাবাহিকে অভিনয় করছেন তানজিন তিশা। এই নির্মাতার ‘ব্ল্যাক মানি’ শিরোনামের একটি ওয়েব সিরিজে কাজ করতে চলেছেন তিনি। 

সংবাদমাধ্যম অনুযায়ী, ওটিটি প্লাটফর্ম বঙ্গের এ ওয়েব সিরিজটির মাধ্যমে প্রথমবারের মতো রাফির সঙ্গে কাজ করছেন তিশা। 

ইতোমধ্যেই নাকি একাধিক মিটিং সেরেছেন রাফী ও তিশা। মৌখিকভাবে প্রায় সব কিছুই চূড়ান্ত তাদের। দুই একদিনের মধ্যে আনুষ্ঠিক ঘোষণাও আসবে। 

যদিও রাফী বা তিশা দুজনের কেউই এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খুলেননি।

এ প্রসঙ্গে বঙ্গের প্রধান কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু গণমাধ্যমকে জানান, ব্ল্যাক মানি শুটিং শুরু হবে দ্রুতই। আমরা অফিসিয়ালি সব কিছু জানাব। তবে আপাতত শিল্পীর নাম বলতে চাচ্ছি না। তানজিন তিশা করছেন না জানতে চাইলেও এড়িয়ে যান তিনি। 

তবে জানা গেছে চলতি মাসের শেষ বা আগামী মাসের শুরুতে শুটিং শুরু হবে ‘ব্ল্যাক মানি’র। 

ইত্তেফাক/পিএস/এসএ