বরিশাল অফিস
পঞ্চম দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করে চার দফা দাবিতে আন্দোলন করছে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকাল ১০টায় শের-ই বাংলা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসের নার্সিং কলেজ চত্বরে বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। যা নার্সিং কলেজ চত্বর থেকে বেড় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের সড়ক বান্দরোডে এসে মানববন্ধন কর্মসূচি পালন করে। এদিকে লাগাতার এ কর্মসূচিতে টানা পঞ্চম দিনের মতো অচল অবস্থা বিরাজ করছে বরিশাল নার্সিং কলেজে। আন্দোলনকারীরা বলেন, বর্তমানে নার্সিং শিক্ষার্থীদের ৬ হাজার টাকা ইন্টার্ন ভাতা দেওয়া হচ্ছে। ইন্টার্ন ফি ২০ হাজার টাকায় উন্নীত করার দাবি জানানো হয়।
