চিকিত্সার জন্য সাহায্যের আবেদন

আপডেট : ১০ জুলাই ২০১৯, ২২:২২

গ্রিন বাড ইংরেজি মিডিয়াম স্কুলের প্রথম শ্রেণির ছাত্র মারুফ হাসান কিডনি রোগে আক্রান্ত। বর্তমানে সে অধ্যাপক ডা. হারুন অর রশিদের তত্ত্বাবধানে কিডনি ফাউন্ডেশন হসপিটাল এন্ড রিসার্স ইনস্টিটিউটে চিকিত্সাধীন আছে। চিকিত্সক জানিয়েছেন, মারুফের কিডনি অকেজো হয়ে গেছে। জরুরি ভিত্তিতে তার কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন। এর জন্য প্রয়োজন ৬ লাখ টাকা। মারুফের বাবা সামান্য বেতনের চাকরি করেন। টাকার অভাবে তিনি ঠিকমতো ছেলের চিকিত্সা করাতে পারছেন না। ইতিমধ্যে ছেলের চিকিত্সা করে তিনি নিঃস্ব ও ঋণগ্রস্ত। তার ছেলের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। তাই তিনি সমাজের বিত্তবান ও প্রবাসীদের কাছে তার ছেলেকে বাঁচাতে সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. সাকিবুল হাসনি, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, হিসাব নম্বর-১৬৪১০৫০১১৯০৮, শাখা পবর্তা, মিরপুর ১০, যোগাযোগ: ০১৬৮৩৪৫৮৮৭৩।