ফেনীতে বিমান বাহিনীর মেডিকেল ক্যাম্পেইন ও ত্রাণ বিতরণ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১০

বন্যাকবলিত ফেনীর বিভিন্ন দুর্গম এলাকায় বন্যার্তদের জন্য মেডিকেল ক্যাম্পেইন ও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ বিমান বাহিনী। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ফেনীর ফুলগাজী উপজেলার বরাইয়া গ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

জানা গেছে, বন্যাকবলিত দুর্গম এলাকার জনসাধারণের মাঝে চিকিৎসাসেবা দিতে বিমান বাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়ে আসছে। 

ইত্তেফাক/এমএএম