বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার ড. এম জহিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। ২০১৩ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে বিএ এবং এমএ সম্পন্নের পর ড. জহির লন্ডন বিশ্ববিদ্যারয় থেকে এমএলএম ও কোম্পানি আইনে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। এছাড়াও তিনি লন্ডনের লিংকন্স ইন থেকে ব্যারিস্টার হন। কর্মজীবনে দীর্ঘ ২০ বছর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। ড. জহির ১৯৭৪ সালে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট হন। তিনি ১৯৭৪-৭৫ সাল পর্যন্ত অষ্ট্রেলিয়ার অ্যাটর্নি জেনারেলস ডিপার্টমেন্টে সহকারীর দায়িত্ব পালনকালে দেশটির নিরাপত্তা আইনের খসড়া প্রণয়নে সহায়তা করেন।
