শোক সংবাদ

আপডেট : ১০ জুলাই ২০১৯, ২২:৪৬

নূরুল ইসলাম চৌধুরী

রিহ্যাব-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভোলা-৩ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ-এর সাবেক সাধারণ সম্পাদক, আলহাজ নূরুন্নবী চৌধুরী (শাওন) এমপির পিতা বিশিষ্ট শিক্ষানুরাগী-সমাজসেবক আলহাজ নূরুল ইসলাম চৌধুরী গতকাল বুধবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি......রাজিউন))। তার বয়স হয়েছিল ৯০ বছর। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকা রমনা মধুবাগ মাঠে প্রথম জানাজা এবং সকাল ১০.৩০ টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এ দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর লালমোহনে তৃতীয় জানাজাশেষে তার শেষ ইচ্ছা অনুযায়ী পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।