আদালতে যাবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী জন

আপডেট : ১১ জুলাই ২০১৯, ০০:০৭

ব্রেক্সিট ইস্যুতে সাংবিধানিক সংকট দেখা দিলে আদালতের দ্বারস্থ হবেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী স্যার জন মেজর। দেশটির সম্ভাব্য প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, তিনি ব্রেক্সিট কার্যকর করতে প্রয়োজনে পার্লামেন্ট স্থগিত রাখবেন। জন মেজরের মতে, পার্লামেন্ট স্থগিত করতে রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে যেতে হবে। আর তখন একটা সাংবিধানিক সংকট দেখা দেবে যা ব্রিটেনের জন্য শুভ হবে না। তাই এই সংকট কাটাতে জন মেজর প্রয়োজনে আদালতে যাবেন বলে জানিয়েছেন। -রয়টার্স